রিফান্ড ও এক্সচেঞ্জ নীতিমালা
রিফান্ড ও রিটার্ন প্রসেসিং সময়সীমা
রিফান্ডের জন্য আবেদন করার পর আমাদের টিম আপনার রিটার্ন/রিফান্ডের আবেদনটি যাচাই করে প্রসেসিং শুরু করবে। সাধারণত সম্পূর্ণ রিফান্ড ও রিটার্ন প্রক্রিয়া সম্পন্ন হতে ৭–১০ কার্যদিবস সময় লাগতে পারে।
প্রোডাক্টটি আমাদের কাছে ফেরত আসার পর এবং প্রোডাক্টের অবস্থা ও রিটার্নের কারণ যাচাই করে রিফান্ড অনুমোদন করা হবে। রিফান্ড অনুমোদিত হলে, আপনার ব্যবহৃত পেমেন্ট মেথড অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকের প্রসেসিং সময়ের কারণে রিফান্ডের টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে অতিরিক্ত কিছু সময় লাগতে পারে।
বিশেষ দ্রষ্টব্য: রিটার্ন বা রিফান্ডের ক্ষেত্রে আমাদের Refund & Return Policy-এর শর্তাবলি প্রযোজ্য হবে। সকল রিটার্ন বা রিফান্ডের আবেদন আমাদের নীতিমালা অনুযায়ী যাচাই ও অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে।
গ্রহণ করার আগে পণ্য যাচাই করুন
ডেলিভারি রাইডারের সামনে আপনার অর্ডারটি চেক করার সুযোগ রয়েছে। যদি কোনো সমস্যা দেখতে পান, তাহলে তাৎক্ষণিকভাবে রাইডারের কাছে পণ্যটি ফেরত দিতে পারবেন — কোনো প্রশ্ন ছাড়াই।
৭ দিনের মধ্যে এক্সচেঞ্জ ও রিটার্ন / রিফান্ড
ডেলিভারির তারিখ থেকে ৭ দিনের মধ্যে এক্সচেঞ্জ বা রিফান্ডের অনুরোধ গ্রহণ করা হবে। ৭ দিনের পরে করা কোনো অনুরোধ গ্রহণযোগ্য নয়।
যেসব কারণে এক্সচেঞ্জ করা যাবে
নিম্নোক্ত কারণগুলোতে আমরা এক্সচেঞ্জ সুবিধা প্রদান করি:
- ভুল সাইজ প্রাপ্ত হলে
- ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে
- ভুল পণ্য ডেলিভারি হলে
এক্সচেঞ্জ করার নিয়ম
১. ডেলিভারির ৭ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন এবং এক্সচেঞ্জের কারণ জানান।
২. ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করুন।
৩. পেমেন্ট নিশ্চিত হওয়ার পর আমরা কুরিয়ার বুক করব এবং আপনার অর্ডারের মতোই সঠিক পণ্য রাইডারের কাছে হস্তান্তর করব।
৪. ডেলিভারি সময় আপনার মূল অর্ডারের মতোই হবে।
পণ্য স্টকে না থাকলে
যদি আপনার কাঙ্ক্ষিত পণ্য স্টকে না থাকে, তাহলে আপনি অন্য কোনো পণ্য নির্বাচন করতে পারবেন। নতুন পণ্যের মূল্যের সাথে সমন্বয় করে অতিরিক্ত টাকা নেওয়া হবে অথবা প্রয়োজন হলে ফেরত দেওয়া হবে।
কুরিয়ারের মাধ্যমে রিটার্ন করার নিয়ম
১. Steadfast কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় পণ্য পাঠান।
২. বুকিং করার সময় "Price Condition" অপশন নির্বাচন করুন, যাতে পণ্যের মূল্য আমরা গ্রহণের সময় রাইডারকে প্রদান করতে পারি।
৩. পণ্যটি আমাদের কাছে পৌঁছানোর পর আমরা এর অবস্থা যাচাই করব।
৪. যাচাই সম্পন্ন হলে পণ্যের মূল্য রাইডারের মাধ্যমে পরিশোধ করা হবে।
বিঃদ্রঃ ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয় এবং এই খরচ গ্রাহককে বহন করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য পণ্য অবশ্যই অব্যবহৃত, ধোয়া হয়নি এবং মূল ট্যাগসহ আগের অবস্থায় থাকতে হবে।
- ডেলিভারির ৭ দিনের পরে করা কোনো এক্সচেঞ্জ বা রিটার্ন অনুরোধ গ্রহণ করা হবে না।
যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কল/হোয়াটসঅ্যাপ করুন:
01318205319